হাদি হত্যাকাণ্ডে জড়িতদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং এ ঘটনায় জড়িতদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না। আগামী ১০ দিনের মধ্যে হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসনের চেষ্টা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, এনসিপির এক শ্রমিক নেতার হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।