রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবস্থান কর্মসূচির পাশে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। প্রাথমিক যাচাইয়ে উদ্ধার করা অস্ত্রটি খেলনা পিস্তল বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে বিক্ষোভস্থলের পেছনে সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করা হয় এবং তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। পুলিশের তথ্যমতে, আটক যুবকের নাম মো. আরাফাত জামান; তিনি জিগাতলা এলাকার বাসিন্দা।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, যাচাই-বাছাই শেষে উদ্ধার করা বস্তুটি খেলনা পিস্তল হিসেবে শনাক্ত হয়েছে। আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে এবং তার উদ্দেশ্য ও ভূমিকা নিয়ে তদন্ত চলছে। বিষয়টি তদন্তাধীন থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :