বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বিএনপির মিডিয়া সেল ও দলটির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমেও খবরটি জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মৃত্যুর সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও অন্যান্য স্বজনরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :