তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন জামায়াতের আমীর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাচ্ছেন।

জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমান ও পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করবেন।

এর আগে জামায়াতের পক্ষ থেকে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আব্দুল হালিমসহ একাধিক নেতা সমবেদনা জানাতে সেখানে যান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে তাকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।