সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে এ দোয়া আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলের আগে খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আল্লাহর কাছে তাকে জান্নাতবাসী করার প্রার্থনা জানানো হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :