আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশে তীব্র শীত পড়তে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, সম্ভাব্য শৈত্যপ্রবাহগুলোর মধ্যে ২ থেকে ৩টি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার এবং ১ থেকে ২টি হবে মাঝারি থেকে তীব্র। ফলে জানুড়াজুড়ে শীতের প্রকোপ বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই এবং প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা বিমান চলাচল, নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। শীতের তীব্রতা বিবেচনায় সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :