বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক ও গণমাধ্যম–সংক্রান্ত কার্যক্রম জোরদার করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে এ বি এম আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে সালেহ শিবলী দীর্ঘদিন ধরে তারেক রহমানের প্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
আপনার মতামত লিখুন :