দীর্ঘ বিরতির পর ঢাকা–করাচি–ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এ রুটে ফ্লাইট চালু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ফ্লাইট করাচি পৌঁছাবে রাত ১১টায়। অপরদিকে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :