পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলিকৃতদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে ডিএমপি, এপিবিএন, এসবি ও পুলিশ টেলিকম ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এসবি ও বিভিন্ন পিটিসিতে কর্মরত পুলিশ সুপারদেরও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের এই রদবদলকে পুলিশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।