নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার পথে এগোচ্ছে পে কমিশন। বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হিসেবে ১:৮ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণে ১৬ হাজার, ১৭ হাজার ও ২১ হাজার টাকা—এই তিনটি প্রস্তাব বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। কমিশন সূত্র জানায়, আগে ১:৮, ১:১০ ও ১:১২—এই তিন অনুপাতের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত ১:৮ অনুপাতেই ঐকমত্য হয়েছে। পরবর্তী বৈঠকে সর্বনিম্ন বেতনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
প্রস্তাবিত ১:৮ অনুপাতে সর্বনিম্ন গ্রেডের বেতন অনুযায়ী সর্বোচ্চ গ্রেডের বেতন নির্ধারিত হবে, যা বেতন কাঠামোয় ভারসাম্য আনবে বলে কমিশনের ধারণা।
আপনার মতামত লিখুন :