ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০–১২ জন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি একই লেনে চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে এবং এরপর বাসটিতে আগুন ধরে যায়। এতে মোটরসাইকেল চালকসহ বাসের কয়েকজন যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :