বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে বিকেল ৪টার দিকে ইইউ পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে।
এছাড়া শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় আধা ঘণ্টার বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :