ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিমকে গাড়ি থামিয়ে কাছে ডেকে কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
ভিডিওটি হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখে তারেক রহমান গাড়ির দরজা খুলে তাকে কাছে ডাকেন এবং কথা বলেন। এ সময় হামিমের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন এবং সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন।
ভিডিওর ক্যাপশনে হামিম আবেগ প্রকাশ করে লেখেন, দলের কোনো পদ নয়, তারেক রহমানের ভালোবাসাই তার কাছে বড় প্রাপ্তি এবং এই ভালোবাসা নিয়েই আজীবন বিএনপির পতাকাতলে থাকতে চান।
এ বিষয়ে হামিম জানান, তারেক রহমান তাকে দেখে ডেকে নেন এবং অসুস্থতা নিয়েও কেন এসেছেন জানতে চান। তিনি সালাম দিতে এসেছেন জানালে তারেক রহমান শরীরের খোঁজ নেন এবং সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দিয়ে দোয়া করেন।
আপনার মতামত লিখুন :