ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, মঙ্গলবার হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি।
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে তিনি সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৯ জানুয়ারি ২০২৫ সালে তিনি বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছিলেন।
চাঁদপুরে পৈতৃক নিবাস হলেও তার জন্ম ঢাকায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি এক কন্যাসন্তানের জননী। তার স্বামী একজন শিক্ষক।
আপনার মতামত লিখুন :