১১ দলের আসন সমঝোতা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন স্থগিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।