ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে তেহরান। পরিবার ও মানবাধিকার সংস্থার বরাতে নিউইয়র্ক টাইমস ও সিএনএন এ তথ্য জানিয়েছে। গত ৮ জানুয়ারি কারাজ শহরে বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার এরফানকে মাত্র তিন দিনের দ্রুত বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিচার প্রক্রিয়ায় তার পরিবারের সদস্য কিংবা আইনজীবী বোনকেও উপস্থিত থাকতে দেওয়া হয়নি।
১৪ জানুয়ারি তার ফাঁসি কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত হাজারো মানুষ গ্রেপ্তার এবং শতাধিক থেকে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন।
মৃত্যুদণ্ড স্থগিতের খবরে স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা সরকারের নেই এবং এ সংক্রান্ত খবরকে তিনি ‘ভুয়া প্রচারণা’ বলে আখ্যা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :