একাধিক বিতর্কিত মন্তব্যে ক্রিকেট অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে নাজমুল ইসলামের মন্তব্য দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। এর জেরে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়কদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ এবং তার পদত্যাগের দাবি ওঠে।
চাপের মুখে শেষ পর্যন্ত নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয় বিসিবি।
আপনার মতামত লিখুন :