প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে। এর আগে যুক্তরাজ্যের লন্ডনে গত বছর দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হলেও দেশে ফেরার পর এই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। রাজনৈতিক অঙ্গনে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।