রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুরুতে ফায়ার সার্ভিস ৩ জন মৃত্যুর তথ্য দিলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
আগুনে আহত অবস্থায় আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
সংবাদ পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :