ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, কিন্তু কেন?


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ইরানে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্ধারিত সব ফাঁসি বাতিলের সিদ্ধান্ত তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

হোয়াইট হাউস জানায়, চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ট্রাম্প এর আগে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ফাঁসি কার্যকর হলে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, ইরান সরকার বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে সহিংস বিক্ষোভ শুরু হলেও হতাহত ও আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড