বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মান সূচক অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ঢাকার বায়ুমান ২৮৪ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৮২), তৃতীয় কলকাতা (২০১), চতুর্থ চীনের চ্যাংডু (১৯০) এবং পঞ্চম অবস্থানে রয়েছে চীনের চংকিং (১৮৯)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোর বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।