বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম ও খুনের শিকার ব্যক্তিদের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। তিনি দাবি করেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না এবং বিএনপি সরকারে এলে গুম-খুনে নিহতদের নামে সড়কের নামকরণ করা হবে।
শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে এবং স্বৈরাচারী শাসনে যারা আপনজন হারিয়েছেন, তাদের বিচার ও ন্যায়ের দাবি পূরণ করতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি।
গুম-খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ নিখোঁজ নেতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :