বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, রক্তদান ও আলোচনা সভা।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৯ জানুয়ারি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
পরদিন ২০ জানুয়ারি বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা আয়োজন করা হবে, এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
আপনার মতামত লিখুন :