আসন্ন ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ছয় দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন তারা।
প্রথম দফায় পবিত্র শবে বরাত উপলক্ষে সম্ভাব্য ৪ ফেব্রুয়ারি ছুটি নির্ধারিত হলে পরদিন নির্বাহী আদেশে ৫ ফেব্রুয়ারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি (৬ ও ৭ ফেব্রুয়ারি) মিলিয়ে টানা তিন দিনের অবকাশ মিলবে।
এর এক সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় পরবর্তী শুক্রবার ও শনিবার যুক্ত হয়ে আবারও সরকারি কর্মচারীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন।
আপনার মতামত লিখুন :