বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে একটি পৃথক বিভাগ গঠন করা হবে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং বিএনপি সেই দায়বদ্ধতা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমান জানান, রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং যোগ্যতা অনুযায়ী তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আপনার মতামত লিখুন :