জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য অবস্থান গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি নয় বলে দাবি করেছে তার প্রেস উইং।
রোববার এক বিবৃতিতে প্রেস উইং জানায়, সংস্কারমূলক ম্যান্ডেট নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া নিরপেক্ষতার লঙ্ঘন নয়, বরং দায়িত্বশীল নেতৃত্বের স্বাভাবিক বহিঃপ্রকাশ। সরকার দৈনন্দিন প্রশাসন ছাড়াও রাষ্ট্রীয় সংস্কারের কাঠামো প্রস্তুতের দায়িত্বে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ গণভোটে সরকারপ্রধানদের প্রকাশ্যে মত দেওয়া অস্বাভাবিক নয়। গণভোটে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে এবং প্রশাসনের ভূমিকা ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করা পর্যন্ত সীমিত থাকবে।
প্রেস উইং আরও জানায়, এই গণভোটের ফলাফলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনী স্বার্থ জড়িত নয়; সংস্কার বাস্তবায়নের দায়িত্ব থাকবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের ওপর।
আপনার মতামত লিখুন :