জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় এবং রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী কর্মীরা জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলাটি গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :