দেশে এলপিজির সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপি গ্যাস আমদানির নীতিগত অনুমোদন পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি জানান, বিপিসিকে ইতোমধ্যে আমদানির অনুমতি দিয়ে প্রক্রিয়া শুরুর মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এলপিজি আমদানি করা গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামে ভারসাম্য আসবে বলে আশা করা হচ্ছে।
সরকার আপাতত শুধু আমদানি পর্যায়েই যুক্ত থাকবে; সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রম বেসরকারি অপারেটরদের মাধ্যমেই চলবে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল।
আপনার মতামত লিখুন :