আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা এবং ২২ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
ইসি জানায়, ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এরপর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অর্থ বরাদ্দ, নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমোদন এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
এ ছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী মাঠপর্যায়ে পাঠানো হবে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :