মাইকিং করে হামলা: সীতাকুণ্ডে সন্ত্রাসীদের আক্রমণে র‌্যাব সদস্য নিহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় র‌্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় র‌্যাবের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালাতে গেলে মাইকে ঘোষণা দিয়ে কয়েক শ দুষ্কৃতকারী লোক জড়ো করে র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় চারজন র‌্যাব সদস্য আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান প্রস্তুত করছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।