ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় তাদের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।
উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে প্রথম দফায় গ্রেপ্তার হন রাসেল ও শামীমা। পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও নতুন মামলায় ফের গ্রেপ্তার করা হলো তাদের।


আপনার মতামত লিখুন :