থাইল্যান্ডে চিকিৎসার অনুমতি পেলেন না মোয়াজ্জেম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করেছেন আদালত। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক সময়ের সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের আবেদনের বিষয়ে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

শুনানিতে মোয়াজ্জেমের আইনজীবী দাবি করেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। তবে আদালত আবেদনটি গ্রহণ না করে তা নাকচ করেন।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনকে গত বছর এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা হয়।