কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস : তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের মর্যাদাপূর্ণ আবাসনের নিশ্চয়তা দিতে সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি বলেন, কড়াইলে বসবাসরত দীর্ঘদিনের বাসিন্দাদের তালিকাভুক্ত করে তাদের নামেই ফ্ল্যাট হস্তান্তর করা হবে, যাতে ঢাকা শহরের মধ্যে তারা সম্মানের সঙ্গে মাথা গোঁজার ঠাঁই পান।

তিনি আরও জানান, কড়াইল এলাকায় শিক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক সচ্ছলতায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং ভবিষ্যতেও কড়াইলবাসীর উন্নয়ন ও সমস্যার সমাধানে পাশে থাকবে।