জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

গণভবনে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে জাদুঘর ঘুরে দেখে তিনি একে ‘গোটা পৃথিবীর জন্য নজিরবিহীন দৃষ্টান্ত’ বলে অভিহিত করেন।

পরিদর্শনকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতিচিহ্ন, গুম ও দমন-পীড়নের প্রামাণ্য দলিল এবং একটি তথ্যচিত্র দেখেন। প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে নৃশংসতার ইতিহাস স্মরণ করিয়ে দেবে এবং জাতিকে আবারও এমন অন্ধকার দিনে ফিরে না যাওয়ার শিক্ষা দেবে।

এ সময় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এবং বিভিন্ন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, স্বল্প সময়ে জাদুঘরের কাজ এই পর্যায়ে পৌঁছানো একটি রেকর্ড এবং নির্বাচন আগেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।