আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির দৃঢ় অবস্থানকে সমর্থন করেই এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
প্রতিবেদনে বলা হয়, বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি এখনো ভেন্যু বা সূচি পরিবর্তনে অনড় রয়েছে। এ বিষয়ে সমাধান খুঁজতে আইসিসি বুধবার বৈঠক ডেকেছে।
যদিও পিসিবির সমর্থন আইসিসির সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :