নিজ ভাইবোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ভুয়া স্বাক্ষর ও জাল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের প্রায় ১০ হাজার কোটি টাকার শেয়ার আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ পিবিআই দাখিল করা চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন। অপর দুই আসামি হলেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা মো. লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ও পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।
চার্জশিটে বলা হয়, ২০২০ সালে ভুয়া বোর্ড মিটিং দেখিয়ে এবং জাল নথিপত্রের মাধ্যমে শেয়ার হস্তান্তরে গুরুতর অনিয়ম করা হয়, যা কোম্পানি আইন লঙ্ঘন। মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আপনার মতামত লিখুন :