আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে গত ৩০ ডিসেম্বর আরও ১১ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছিল দলটি।
বহিষ্কৃত নেতারা দেশের আটটি বিভাগে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থী ছিলেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :