রাজধানীর ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাষানটেকের বিআরপি মাঠে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেন। সহযোগী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, এই জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে দলের প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ।