অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে এ পদোন্নতি নিয়ে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা এবং অভিজ্ঞ ও দক্ষ অনেক কর্মকর্তা এবারও তালিকার বাইরে রয়ে গেছেন, যা নিয়ে অসন্তোষ রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তারা বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। পাশাপাশি, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।