ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। বুধবার সকালে বারামতি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একাধিক জনসভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রা করেছিলেন অজিত পাওয়ার। অবতরণের সময় বিমানটিতে বিস্ফোরণ ঘটে। বিমানে থাকা দুই পাইলট ও তিন দেহরক্ষীসহ সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা এবং তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে এনসিপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।