রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় ভবনের বাসিন্দা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই দ্রুত ভবন ত্যাগ করেন।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :