আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততার মাধ্যমেই ধানের শীষের পক্ষে আরও বেশি জনসমর্থন আদায় সম্ভব।
শনিবার সকালে বগুড়ার ছিলিমপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। এখানকার নির্বাচনি দায়িত্ব তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নেতাকর্মীদের হাতে তুলে দিতে চান। ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেও তিনি নেতাকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। সভায় জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এবং পথে বিভিন্ন আসনে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :