৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৩:১১ অপরাহ্ন

চলতি বছরের হজযাত্রীদের ভিসা আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধিত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে সরকারি হাসপাতালে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানায়, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। নিবন্ধিত দেশি ও প্রবাসী সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও ভিসা আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।