ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে।

এটি গত ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওআইসি-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি বাড়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। আরও কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধি যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।