ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অভিযোগের মধ্যে পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বাজার ও দোকান বরাদ্দ, ভ্যান সার্ভিস ও ফুটপাত ব্যবস্থাপনা ছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অনিয়মের বিষয় রয়েছে।
দুদক জানায়, তদন্তের অংশ হিসেবে তলব করা হলেও এজাজ হাজির হননি এবং দেশত্যাগের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত তার বিদেশ গমন নিষিদ্ধ করেন।
আপনার মতামত লিখুন :