শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশের এমডি ও স্ত্রী গ্রেপ্তার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সোমবার গ্রেপ্তারদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের জামিন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা বলেন, শিশুটিকে “নির্মম ও অমানবিকভাবে” নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর এই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের মধ্যে দম্পতির পাশাপাশি বাসার আরও দুই গৃহকর্মী রয়েছেন।

ঘটনাটি শিশু নির্যাতন ও গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।