নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অবহিত হলেন মার্কিন রাষ্ট্রদূত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার। বুধবার ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এসব উদ্যোগ সম্পর্কে অবহিত হন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখতে সরকারের প্রস্তুতি ও কৌশল নিয়ে সরাসরি আলোচনা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠকে শুধু নির্বাচন নয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।