পবিত্র রমজান মাসে সরকারি অফিসের কার্যক্রম চলবে সংক্ষিপ্ত সময়ে। বৃহস্পতিবার সরকার জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সপ্তাহের পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত সংস্থা তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী আলাদা সময়সূচি নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :