বিএনপি ক্ষমতায় এলে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন সাংবিধানিক সীমা আরোপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, এ প্রস্তাব বিএনপিই প্রথম ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরে এবং তা নথিভুক্ত রয়েছে।
তারেক রহমান জানান, সরকার গঠনের সুযোগ পেলে আইনের ভেতর থেকেই প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ করা হবে। একই সঙ্গে তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক চর্চা জোরদারে এ ধারাটি ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, টেকসই গণতন্ত্রের ভিত্তি হলো নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকারের নিশ্চয়তা। এ লক্ষ্যেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। তার ভাষায়, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অরাজনৈতিক সরকারের বিকল্প নেই, এবং এই প্রস্তাবও বিএনপিই প্রথম স্পষ্টভাবে সামনে এনেছে।
আপনার মতামত লিখুন :