আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীতে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এসব কেন্দ্রে প্রতিটিতে সাতজন করে পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহানগরীতে মোট ১,৬১৪টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারির জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন করে এবং ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। ডিএমপির লক্ষ্য—শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :